× Banner
সর্বশেষ
সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের

মেহেরপুরে সাধু সংসদের সঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৬): বাংলাদেশ জাতীয় সাধু সংসদ  (এন.এস.পি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল সন্ধায় জেলা শীল্পকলা একাডেমী মিলনায়তনে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে খুলনা বিভাগীয় উপ-পরিচালক নাদিম মস্তান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল আলম, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান, নূর-ইয়াসমিন সাধনা, দেলোয়ার হোসেন, নাদিম  মস্তানসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের।


এ ক্যটাগরির আরো খবর..