× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

মেহেরপুরে শিশু শ্লীলতাহানী অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৮-১৬): ৫ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানীর অভিযোগে চঞ্চল (১৬) নামের এক জনকে আটক করেছে পুলিশ। আমড়া দেয়ার প্রলোভন দেখিয়ে গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশ্ববর্তীর বাড়ির ছাদে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ শিশুটির পরিবারের। এ দিন বিকেলে গ্রামের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

আজ বৃহস্পতিবার শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের আমিরুল ইসলাম ওরফে দুখুর ছেলে। পেশায় একজন রাজ মিস্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি ও শিশুটির পরিবার জানিয়েছেন, দুপুরে শিশুটি সহ আরো দুইজন একটি বাড়ির পিছনে খেলা করছিল। এ সময় চঞ্চল তাদের আমড়া দেয়ার নাম করে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়। বাকি দুই জনকে লবন আনতে পাঠায় সে। এ সময় শিশুটিকে শ্লীলতাহানী করা হয়। বাড়িতে ফিরে এসে তাকে অসুস্থ্য দেখে কারন জানতে চায় শিশুটির মা। শিশুটি বলে তার গোপনাঙ্গ ব্যাথা।

এ কথা বললে তাকে পাইপ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে চঞ্চল। বিষয়টি জেনে আত্মীয়-স্বজনকে খবর দেয় শিশুটির মা। পরে এলকার লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়। শিশুটিকে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিকভাবে ডাক্তারি পরিক্ষা করা হয়। আজ পূর্ণাঙ্গ ডাক্তারি পরিক্ষা করা হবে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ।


এ ক্যটাগরির আরো খবর..