মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হোটেল বাজারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলম রসুল উপস্থিত থেকে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য কে.এম আতাউল হাকিম লাল মিয়া, আশকার আলী, জিয়াউল আহসান সেখানে উপস্থিত ছিলেন।



