মেহেরপুরে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন শিশুর শরীরে পুশ

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন শিশুর শরীরে পুশ করায় ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এজন্য হাসপাতালের কর্তব্যরত সেবিকার দায়িত্ব অবহেলায় দায়ী করছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের ১২ বয়সি শিশু মুজাহিদ নিউমোনয়িা ও জ্বরে আক্রান্ত হয়। গেল ১৬ মার্চ মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করা হয়। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মৃনালকান্তি মন্ডল ব্যবস্থপত্রে অন্য ওষুধের পাশাপাশি ইউনিপিম ওয়ান গ্রাম (সেফিপাইম-১ গ্রাম) ইঞ্জেকশনের নাম লেখেন। যার প্রতিটি ইঞ্জেকশনের মূল্য ৫০০ টাকা করে।

শিশুটির পিতা ব্যবস্থপত্রটি নিয়ে হাসপাতাল গেটের সামনে জেনারেল ফার্মেসীতে থেকে দুটি ইঞ্জেকশেন কিনে নিয়ে শিশু ওয়ার্ডে আসে। সেই সময়ে ওয়ার্ডের কর্তব্যরত সেবীকারা মেয়াদ না দেখে শিশুটির শরীরে পুশ করেন। একইভাবে পর দিনও আর একটি ইঞ্জেকশন পুশ করা হয়। এতে শিশুটি আরো অসুস্থ্য হয়ে পড়ে।

শিশুটির অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে শিশু বিশেষজ্ঞ মৃনালকান্তি মন্ডলের সন্দেহ হয়। তিনি ইঞ্জেকশনের মোড়ক দেখে বুঝতে পারে শিশুটির শরীরে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন পুশ করা হয়েছে। চিকৎসার ফলে এখন  শিশুটি ধিরে ধিরে সুস্থ্য হয়ে উঠছে। তবে আগামীতে শিশুটির কিডনি ও লিভারে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ মিজানুর রহমান জানান, তদন্ত সাপক্ষে কর্তব্যরত সেবীকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।