× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

মেহেরপুরে বেশিরভাগ আম গাছ মুকুল শুন্য

admin
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: বৈরি আবহাওয়া এবং হপার পোকার আক্রমণে এবার মেহেরপুরের আম চাষি ও ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হতে পারে। মাঘ মাস পেরিয়ে ফাল্গুন এলেও আম বাগানগুলোর বেশির ভাগ গাছই মুকুল শুন্য। আবার কিছু কিছু গাছে মুকুল ফুটলেও হপার পোকার আক্রমণ এবং কুয়াশায় পুড়ে নষ্ট হয়ে যচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। ফলে হাতাশায় ভুগছেন জেলার হাজার হাজার আম চাষি ও ব্যবসায়ী।

মেহেরপুর জেলার আমের সুখ্যাতি ও কদর রয়েছে দেশ জুড়ে। জেলায় উৎপাদিত আমের মধ্যে বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্র

পালির চাহিদা সবচেয়ে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে চলতি মৌসূমে দুই হাজার ৮৫ হেক্টর জমিতে ৩১ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বৈরি আবহাওয়ার কারণে আমের ফলন বিপর্যয় ঘটবে বলে আশংকা করছেন আম চাষি ও ব্যবসায়ীরা। ঘন ঘন কুয়াশা, হালকা বৃষ্টি ও ঠান্ডার কারণে বেশির ভাগ গাছে মুকুল ফোটেনি। কিছু কিছু গাছে মুকুল ফুটলেও কুয়াশায় পুড়ে যাচ্ছে এবং হপার পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। এ বছর কমপক্ষে ৫০ থেকে ৬০ কোটি টাকার লোকসান গুণতে হবে জেলার আম চাষি ও ব্যবসায়ীদের। এমন অবস্থা দেখে হতাশায় ভুগছেন তারা।
সদর উপজেলার আমঝুপি গ্রামের বাগান মালিক জাহির হোসেন চঞ্চল, মইনুল ইসলাম জানান, এবার মাঘ মাসের শেষ পর্যন্ত ঠান্ডা পড়েছে। পাশাপাশি ঘন ঘন কুয়াশা, মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় বেশির ভাগ গাছে মুকুল ফোটেনি। কিছু কিছু গাছে মুকুল ফুটলেও সেগুলো দূর্বল। এসব মুকুলও কুয়াশার কারণে পুড়ে যাচ্ছে এবং হপার পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মুকুলের ছড়ায় নতুন পাতা গজাচ্ছে। ফলে এ বছর আমের ফলন বিপর্যয় ঘটবে। গাছগুলোতে মুকুল ফোটাতে এবং ফোটা মুকুল রক্ষা করতে কৃষি বিভাগের পরমার্শে কীট নাশক ও ছত্রাক নাশক প্রয়োগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না।

মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ার আম ব্যবসায়ী হাসান, আমঝুপি গ্রামের সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন জানান, প্রতি বছর মাঘ মাসের শেষের দিকে গাছে আমের মুকুল চলে আসে। কিন্তু ফাল্গুনের কয়েক দিন পার হলেও এখনও বেশির ভাগ গাছে মুকুল ফোটেনি। লাখ লাখ টাকা ব্যয় করে তাদের মত শত শত ব্যবসায়ী আম বাগান কিনেছেন। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কাঙ্খিত ফলন থেকে বঞ্চিত হবেন তারা। ফলে এবার আমের ব্যবসায়ীদের লোকসান গুণতে হতে পারে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, আসলে হপার পোকার আক্রমণ একটি বড় সমস্যা। তাছাড়া আবহাওয়াজনিত কারণেও এবার গাছে মুকুল কম এসেছে। তবে বৃষ্টি হলে এখনও কিছু কিছু গাছে মুকুল ফুটবে। পোকা দমনে কীটনাশক ও আবহাওয়াজনিত কারণে ছত্রাক নাশক প্রয়োগ করার পরামর্শ দেয়া হচ্ছে। আম চাষিদের পরামর্শ দিতে উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..