× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারে ছাগল বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বাল্য বিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারের মাধ্যে ছাগল বিতরণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর ইউনিয়নের বারাদী কার্যালয় প্রাঙ্গণে বাল্য বিবাহে ঝুঁকিপূর্ণ ৯টি পরিবারের মাঝে ১৮ টি ছাগল বিতরণ করা হয়। এর আগে ইউনিয়ন পরিষদের বারাদী কার্যালয়ের হল রুমে বাল্য বিবাহে ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলমের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান।এ সময় বাল্য বিবাহে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম জানান, আগামী ২৭ ফেব্রুয়ারী মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষে এ জেলায় বাল্য বিবাহে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সনাক্ত করা হয়েছে। আর সেই সকল পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে বিভিন্ন ফান্ড থেকে সাহযোগিতা করা হবে যেন তারা সচ্ছল হয়ে ওঠে এবং তাদের বাড়ীর মেয়েরাও যেন নিজে স্বাবলম্বী হয়ে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়।


এ ক্যটাগরির আরো খবর..