মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময় কর্মশালা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেভ দ্য চিলড্রেন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাত রং সিসিজি যাদবপুরের সভাপতি মজিবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন বুড়ীপোতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন’র শিশুদের জন্য কর্মসূচি প্রকেেল্পর কর্মকর্তা আফরোজা আক্তার বানু, ইউ পি সদস্য আলমগীর হোসেন লাল্টু, মুক্তিযোদ্ধা হায়দার আলী খান প্রমুখ ।
শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় কর্মশালায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।এসময় বক্তারা বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করে তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিতে হবে সেই সাথে মেয়েদের বাল্য বিবাহ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মশালায় শিশুদের শিক্ষনীয় বেশ কয়েকটি স্টল স্থান পায় ।