মেহের আমজাদ, মেহেরপুর (১২-১০-১৭): মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযমের নেতৃত্বে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, নারী নেত্রী রেহেনা মান্নানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালী ও মানববন্ধনে অংশ গ্রহন করেন। পরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।





