× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত ॥ মহিলাসহ আহত ২

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৭-১৭):  মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে বজ্রপাতে বিল্লাল হোসেন নামের এক কৃষক নিহত হয়েছে। একই ঘটনায় পৃথক স্থানে মহিলাসহ ২ জন আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত বিল্লাল হোসেন কোমরপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের ইউসুব আলীর ছেলে মুক্তার সরদার ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের ওহাব হোসেনের স্ত্রী কিরণ মালা। স্থানীয়রা জানান, ঘটনার সময় কৃষক বিল্লাহ হোসেন পাশ্ববর্তি মাঠে কাজ করছিলেন।

এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে বিল্লাল হোসেন ও মুক্তার আলী বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষনা করেন।

এদিকে গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে বজ্রপাতে গৃহবধু কিরণ মালা আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।


এ ক্যটাগরির আরো খবর..