× Banner
সর্বশেষ
জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল লীগের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল লীগের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের সরকারি হাই স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, আল আমিন হোসেন প্রমুখ।

দিনের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে মুজিবনগর ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গাংনী ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তানিয়া গোল দু’টি করেন। অপর খেলায় বঙ্গবন্ধু ফুটবলে গাংনী তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগর যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যায়কে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাজু। জেলা পর্যায়ে উভয় লীগে ৬ টি দল অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..