× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

মেহেরপুরে পাট চাষী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৫-১৮): চুয়াডাঙ্গা জেলা পাট পরিদর্শকের কার্যালয়ের আয়োজনে “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই শ্লোগানে মেহেরপুরে পাট চাষী উদ্বুদ্ধকরণ কর্মশালা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা পাট পরিদর্শকের কার্যালয়ের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ান হোসেন।

পাট চাষী উদ্বুদ্ধ করণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা পাট পরিদর্শক মহসীন শিকদার, কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা পাট চাষী সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, ইউপি সদস্য আবুল কাসেম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..