× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৭-০৩-১৭)  মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে দিবসটি উপলক্ষে  শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন-এর নেতৃত্বে এক বর্নাঢ়্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয় এবং রক্তদান কর্মসুচীর উদ্বোধন  করা হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আশকার আলী, আব্দুল হালিম. আব্দুস সালাম বাবলু বিশ্বাস, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রবৃন্দরা র‌্যালীতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..