× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মেহেরপুরে ধর্ষন চেষ্টা মামলায় এক ব্যক্তির ৫ বছর জেল

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃমেহেরপুরে ধর্ষন চেষ্টা মামলায় আবদুস সামাদ নামের এক ব্যাক্তির ৫ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক । একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল হাসান ওই আদেশ দেন। দন্ডিত আব্দুস সামাদ মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের ছাত্তার দফাদারের ছেলে ।
মামলার বিবরণে জানা যায়, আসামী আব্দুস সামাদ ২০১১ সালে ৬ জুন রাতে ভবের পাড়া গ্রামের ফরজ আলী রাতে বাড়ী না থাকার সুযোগে তার বাড়ীতে প্রবেশ করে ফরজ আলীর স্ত্রী সেলিনা খাতুনকে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করে।

এ সময় সেলিনা খাতুনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আব্দুস সামাদকে চিনে ফেলে। এ ঘটনা নিয়ে স্থানীয়রা সালিশ মীমাংসার চেষ্টা করলেও আব্দুস সামাদ হাজির হয়নি। পরে ১০জুলাই সেলিনা খাতুন বাদী হয়ে আব্দুস সামাদকে আসামী করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করে।

এ মামলায় প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১২ সালে ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য দেন। মামলায় রাষ্ট্র পক্ষে জেল্ াজজ আ্দালতের পি পি এ্যাড.পল্লব ভট্টাচার্য ও আসামীপক্ষে এ্যাড.ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..