মেহের আমজাদ, মেহেরপুর: বাল্যবিবাহ প্রতিরোধে মেহেরপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদে হল রুমে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম প্রমূখ। বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০টি ঝুকিপূর্ণ অতিদরিদ্র পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি পরিমল সিংহ বলেন, মেহেরপুরে ধনী-গরীবের মধ্যে বৈষ্যম কম। কাজেই আমাদের ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে হবে। অল্প বয়সে তাদেরকে বিয়ে দিয়ে নিঃশেষ করা যাবে না।