মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০২-১৮): জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার মাসিক সাহিত্য বাসর ও কবি বরকত আলী রচিত রাতুলের বেলা-অবেলা উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন সাহিত্য পরিষদ কার্যালয় মিলনায়তনে এই সাহিত্য বাসরের আসর বসে। এই বাসরে সংগঠনের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সহসভাপতি কবি আবুল হাসেম, সাধারন সম্পাদক নুর আলম, সহসাধারন সম্পাদক হেলাল উদ্দিন হিলু, অর্থ সম্পাদক উবাইদুর রহমান, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, সমাজ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক কে.কে হাসান, নাট্য সম্পাদক আমির ফয়সাল খান মিলন, কন্ঠশিল্পী সাধনা ইয়াসমিন, ফিরোজ মেহবুব, আজিম, রফিকুল প্রমুখ। দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য বরকত উল্লাহ রচিত রাতুলের বেলা-অবেলা উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। উপন্যাসটি এবারের বইমেলায় প্রকাশ হয়েছে।



