মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০২-১৮): বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আজ শনিবার সকাল ৯টায় মেহেরপুর জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করে। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন,আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা সহ থানা,পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।




