× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়ির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি’র সহ-সাংগাঠনিক সম্পাদক আবু সুফিয়ান হাবু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মাষ্টার, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন- সরকারের দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করে জণগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..