× Banner
সর্বশেষ
“বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

মেহের আমজাদ,মেহেরপুর

মেহেরপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেরপুরে আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগি আব্দুল মান্নান এর ছেলে মোঃ মোবিন উদ্দিন বলেন, মেহেরপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের আমরা স্থায়ী বাসিন্দা এবং মল্লিক পাড়ায় আমাদের নিজস্ব জমি রয়েছে। যার আর এস দাগ নম্বর-৫০২৯, জমির পরিমান ১ একর ৪৭ শতক, বর্তমান বাংলা সাল ১৪২৯ ও ইংরেজি ২০২৩ সাল হাল নাগাদ পর্যন্ত খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছি। অথচ অতি দুর্ভাগ্য ও কষ্টদায়ক আমার পিতার সৎ ভাই এর ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলমগীর হোসেন নান্নু আদালত অবমাননা করে ভূমিদুস্য স্টাইলে আমাদের ন্যায্য জমি জোরপূর্বক দখল এবং বিক্রয় করার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য আমার দাদা মরহুম মুন্সি মোহর আলী তিনি আমার পিতা সহ সকল অংশীদারদের জমি বণ্টন করে দেন। জমি বণ্টনের পর সৎ চাচা মৃত সামসুজ্জোহা এবং আমার দাদা ১৫ বছর জীবিত ছিল। সেই সময় আমার পিতা সহ অন্যান্য চাচা ও তার শরীরকরা কেউ এ বিষয় নিয়ে অভিযোগ আপত্তি করেনি। ন্যায্যতার ভিত্তিতে সকলেই যার যার জমি ভোগ দখল করে আসছিল। অথচ দীর্ঘ ৩৫ বছর পর আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলমগীর হোসেন নান্নু ভূমিদস্যু স্টাইলে আইন আদালত অবমাননা করে আমার পিতা-মাতা সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের জীবননাশের হুমকি দিয়ে ন্যায্য সম্পতি জোরপূর্বক দখল ও বিক্রয়ের প্রচেষ্টা অব্যহত রেখেছে। এমত অবস্থায় আমি ও আমার পিতা-মাতা আইনের প্রতি সর্বেচ্চ শ্রদ্ধাশীল হয়ে আইন আদালত, থানায় নিরাপত্তা প্রার্থনা সহ ন্যায্য বিচার প্রর্থনা করি, তখন আদালত উভয় পক্ষের অভিযোগ শুনানির পর নিষ্পতি না হওয়া পর্যন্ত ওই জমিতে যেতে নিষেধ করে আদেশ দেন।

এ সত্বেও আদালত ও থানাকে অবমাননা করে বার বার আমাদের ন্যায্য জমি দখলের অপচেষ্টা অব্যহত রেখেছে। ন্যায্য ও সঠিক কাগজ যার জমি হবে তার এমনটা আমরা জেনে আসছি কিন্ত দুর্ভাগ্য ও কষ্টদায়ক ন্যায্য এবং সঠিক কাগজ পত্রাদি থেকেও এখন আমরা পুরো পরিবার অত্যন্ত আতঙ্কগ্রস্থ ও জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এবং জমি রক্ষা করতে গিয়ে আদালত ও থানার দুয়ারে দুয়ারে ঘুরতে বাধ্য হচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..