মেহের আমজাদ,মেহেরপুর: ছহিউদ্দীন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমি মেহেরপুর থেকে ২০১৭ সালের পিএসসি পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫ জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ফারভী খানম ও জেসমিন আক্তার ট্যালেন্টপুলে এবং ঝর্ণা খাতুন, পারভেজ মারুফ ও রাসিব রাজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শামীম আরা হীরা এ তথ্য জানান। তিনি আরো জানান, পিএসসি পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন এ+ ও ১০জন এ গ্রেড পেয়েছিল। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ উম্মে নাজমা নয়ন,সহকারি শিক্ষক- মোঃ আরিফুল ইসলাম, ফারহানা ফেরদৌসি রিক্তা, পান্না খাতুন, ইসতিয়াক রসুল, ওয়াজেদ আলী, নূর তানিয়া, সুরমী আক্তার, নূর সোহনা প্রমুখ।