× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

মেহেরপুরে চাঁদাবাজি মামলায় পলেনসহ ৪ জনের কারদন্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): মেহেরপুরে চাঁদাবাজি মামলায় শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাফিজুর রহমান পলেনসহ ৪ জনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ ছানাউল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলো মাহফুজ ওরফে মাফুজ, তারিকুল ইসলাম লিখন ও শহিদুল ইসলাম। আদালতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বাকী ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকুসর খালাস প্রদান করেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ৯ সেপ্টম্বর  পাবনা জেলার আবু তালেব নামের এক ওষুধ ব্যাবসায়ী ওষুধ কিনে বাসস্টান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পলেনসহ তার সঙ্গীরা আবু তালেবের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে মারধর করে ওষুধ ব্যাবসায়ীকে এবং তার কাছে থাকা ওষুধ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই ওষুধ ব্যাবসায়ী মেহেরপুর সদর থানায় পলেনসহ ৭ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মেহেদী হাসান তদন্ত শেষে পুলিশ রিপোর্ট সিএস দাখিল করেন। মামলার নথিপত্র ও স্বাক্ষীদের স্বাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ৪ আসামীর বিরুদ্ধে ওই আদেশ দেন । মামলায় রাষ্ট্র পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর রুত শোভা মন্ডল এবং আসামী পক্ষে এ্যাড. মিয়াজান আলী ও খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়ীত্ব পালন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..