মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৭-১৮): মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে এনজিও সমন্বয় সভায় সভাপতিত্ব করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম সফিউল আযম।
বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা খাতুন, সিডিপির কো-অর্ডিনেটর জনপি বিশ্বাস, সুবাহ সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম প্রমূখ। সমন্বয় সভায় জেলা মহিলা সংস্থাসহ এনজিও এর কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।




