মেহেরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০২-১৮):  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

রাত ১২ টা ১ মিনিটে মেহেরপুর শহীদ সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলসহ পরিষদের সদস্যরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন।

এর পর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামীলীগের পক্ষে সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের পক্ষে আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলামিন হোসেন, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ, শহর ছাত্রলীগের সভাপতি শেখ আরিফ, কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি কুদরত- খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলাইমান হক, মেহেরপুর সরকারী কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আযীম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষে সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষে সহকারী পরিচালক বশির উ্দ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অরণি থিয়েটারের পক্ষে সভাপতি নিশান সাবের, উদীচি শিল্প গোষ্ঠীর পক্ষে সভাপতি ফৌজিয়া আফরোজ তুলিসহ সদস্যরা, পাবলিক লাইব্রেরী, মেহেরপুর থিয়েটার, জেলা সাহিত্য পরিষদ, মেহেরপুর ব্যবসায়ী সমিতি, জেলা রেডক্রিসেন্ট ইউনিট, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রাণী সম্পদ বিভাগ, জাতীয় শ্রমিক লীগ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, আইনজীবি সমিতি, উপজেলা কৃষকলীগ, আনছার ও ভিডিপি, কৃষিবিদ ইনষ্টিটিউশন, গনপূর্ত বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, জেলা পরিবেশক সমিতি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।