× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত সর্দ্দার লিটন অস্ত্রসহ আটক

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-১১-১৬) মেহেরপুর আন্তঃজেলা ডাকাত সর্দ্দার লিটন আলী বিশ্বাস (২৩) ওয়ান শুট্যারগান ও গুলিসহ আটক করেছে পুলিশ। রোববার দিনগত মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। লিটন পিরোজপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তার নামে সদর ও গাংনী থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, লিটন ও তার বাহিনীর সদস্যরা পিরোজপুর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পলিয়ে গেলেও লিটনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুট্যারগান ও ১ রাউন্ড গুলি। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

লিটনকে এলাকার চিহ্নিত ডাকাত সর্দ্দার উল্লেখ করে ওসি আরো বলেন, ৫টি মামলা থাকলেও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এলাকার মানুষ লিটনের ভয়ে আতংকিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..