× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

মেহেরপুরের শ্যামপুরের বাসিন্দা প্রবাসী মিলন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের কুয়েত প্রবাসী হাসানুজ্জামান মিলন (৩৫) হত্যার বিচার ও খুনি আব্দুর রশিদের ফাঁসির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিহত মিলনের আত্মীয় স্বজন ও শ্যামপুর গ্রামের শত শত নারী-পুরুষ।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনের নেতৃত্ব দেন নিহত মিলনের পিতা শ্যামপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মল্লিক। মানববন্ধনে নিহতের শিশু পুত্র মৃদুল (৭) কান্না জড়িত কন্ঠে জানায়- যারা তার পিতাকে নিশৃংসভাবে খুন করেছে। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আধাঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক, বোন নাজমিন আক্তার, ভগ্নিপতি শাহীন, ছোট ভাইয়ের বউ, চামেলি খাতুন, নিহতের স্বজন তরিকুল মন্ডল, আব্বাস আলী, আজিজুল হক, কাজল হোসেন, শাহিদা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদ মল্লিকের ছেলে কুয়েত প্রবাসী মিলন হোসেন প্রায় ৪ মাস আগে থেকে বাড়ি ফেরেন এবং গাংনী উপজেলা শহরের বন বিভাগ পাড়ায় একটি বাড়ি নির্মান করতে থাকেন। নির্মানাধীন বাড়িতে তিনি স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে বসবাস করছিলেন। গত ২৪ এপ্রিল/১৬ তারিখ সন্ধ্যার আগে শ্যামপুর গ্রাম থেকে মোটর সাইকেলযোগে গাংনীর উদ্দেশ্যে রওনা দেয় মিলন। সারা রাত তার কোন খোঁজ মেলেনি। পরের দিন সকালে গাংনীর ঝিনেরপুল সিমেনাহল পাড়াস্থ জনৈক জিল্লুর দারোগার নির্মানাধীন বিল্ডিংএর পিছনের বাগানের একটি গর্তের মধ্য থেকে তার লাশের সন্ধান পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এঘটনায় নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিকের দায়ের করা মামলায় পুলিশ নিহতের স্ত্রী মানসুরা খাতুন (৩২) ও গাংনীর মাদ্রাসা পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রশিদ (৪৫) ও তার  স্ত্রী মহুনুয়ারা (৩৬) কে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..