× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: সীমান্তে চোরাচালান ও নারী-শিশু পাচার বন্দে এবং সীমান্তে দু’দুশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে মেহেরপুরের মুজিবনগরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে মুজিবনগর কমপ্লেক্স সূর্যোদয় গেষ্ট হাউজে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মনিরুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্বে ছিলেন বিএসএফ ১৫ ব্যাটালিয়ন কমান্ডার এফ.এইচ সুকুমার সারিঙ্গী ও বিএসএফ ৮১ ব্যাটালিয়ন কমান্ডার এস.এইচ.বি.এস প্যাংটি। বিএসএফ’র পক্ষে মোট ১৫ জন পতাকা বৈঠকে অংশ গ্রহণ করেন। ভারত থেকে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে পৌঁছালে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার রুস্তম আলী তাদের স্বাগত জানান। পতাকা বৈঠক শেষে বিজিবি-বিএসএফ উভয়ে পরস্পরের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..