× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরের বাঁড়িবাকা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি শক্তিশালী বোমা উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বাঁড়িবাকা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায়  এসআই শেখ আশরাফ আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁড়িবাকা গ্রামের ডাক্তারপাড়া এলাকার মালোশিয়া প্রবাসী সাইদুর রহমানের বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করেন।

এসআই শেখ আশরাফ আলী জানান, সন্ত্রাসীরা এবং জঙ্গীবাদরা এলাকায় নাশকতা ঘটানোর জন্য চেষ্টা চালাবে এমন সংবাদ পেয়ে বাঁড়িবাকা গ্রামের অভিযান চালাই। সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৬ টি তাজা শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়। তিনি আরো জানান,  এতে এলাকায় আতংক সৃষ্টি করতেই বোমাগুলো পুঁতে রেখেছে বলে  প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। লাল ও কালো কসটেপ মোড়ানো ছিলো বোমাগুলো । এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে। এছাড়া বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..