× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মেহেরপুরের বরেণ্য রাজনৈতিক পরিবারের কন্যা সমাজকর্মী ফেরদৌস আরা চুনী আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-১১-১৭) ঃ  মেহেরপুরের বরেণ্য রাজনৈতিক পরিবারের কন্যা সমাজকর্মী ফেরদৌস আরা চুনী আর নেই।
শুক্রবার রাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (২৫ নভেম্বর) ভোররাত ২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী চুনী মেহেরপুরের বরেণ্য রাজনীতিক, আওয়ামী লীগ নেতা ও তিনবারের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সহিউদ্দীন ও ফজিলাতুন্নেসা দম্পতির কনিষ্ঠ কন্যা এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর বোন। মৃত্যুকালে তিনি স্বামী মাহফুজ কবীর আহমেদ (রিংকু), দুই পুত্র, দুই বোন, চার ভাই, আত্মীয়-স্বজন, বন্ধু, বান্ধব ও আসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

অস্ট্রেলিয়ায় কর্মরত জ্যেষ্ঠ পুত্র ঢাকায় এসে পৌঁছুলে আজ রোববার তাঁর মরদেহ মেহেরপুরে নেওয়া হবে এবং জানাজা শেষে দাফন করা হবে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মহিলা সংস্থার সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে চুনী গণতান্ত্রিক আন্দোলন ও নারীদের উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি ভূমিকা পালন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..