× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মেহেরপুরের গাংনীতে এক যুবকের মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর :১৫-১২-১৬
মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের সড়কের উপর থেকে হাবিব (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।  নিহত হাবিব গাংনী শহরের থানা পাড়ার সাহার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের স্ত্রী জানান, বেশকিছুদিন ধরে ধর্মচাকী গ্রামে শশুরবাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন হাবিব। বুধবার বিকেলে সুজন নামে তার এক বন্ধু মোবাইলে গাংনীতে ডেকে নিয়ে যায়। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পরিবার।
পরিবারের উদ্বৃতি দিয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সে নেশাগ্রস্থ ছিল। নেশার কারণে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কিছু তা নিশ্চিত হতেই মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তবে শরীরে হত্যাকা- কোন চিহ্ন পায়নি পুলিশ।

 


এ ক্যটাগরির আরো খবর..