× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরের কুতুবপুরে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

জি এফ মামুন লাকী, মেহেরপুর: ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ’র বাস্তবায়নে  এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অবহিতকরন সভার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউ পি চেয়রম্যান শহিদুল আলম । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশন’র আর্সেনিক মিটিগেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইয়াছিন মিয়া, ওয়াটার এইড-এর প্রতিনিধি মোঃ কামরুজ্জান ও মোর্শেদা মোস্তফা।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন’র ট্রেনিং এ্যন্ড এ্যাডভোকেসি অফিসার প্রতিভা সরকার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ সোয়েব এমরান, প্রজেক্ট একাউন্ট্ডে আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়নের কো-অর্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ । সভায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইউপি সদস্য,শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, জনস্বাস্থ্য প্রকৌশলীর প্রতিনিধি, ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ওই আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..