× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভক্তদের জন্য মেহজাবিন এর উপহার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভক্তদের জন্য মিষ্টি নায়িকা হিসেবে পরিচিত মেহজাবিন এর ২৩ নাটকের তিনটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

উৎসব-পার্বণ আর বিশেষ দিবসে নাটক বাঙালির প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। আর এসব নাটকের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। মিষ্টি প্রেমের নাটকের গল্পে সবার পছন্দ ছোট পর্দার এই নায়িকাকে। প্রতি বছর ঈদ, পূজা ও ভালোবাসা দিবসের নাটকগুলোতে দেখা যায় মেহজাবিনকে। এবারও দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত এ সুদর্শনী। ভালোবাসা দিবসের ২৩টি নাটকে অভিনয় করেছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। ২৩ নাটকের তিনটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর ২০টি নাটক আগামী ১৩ ফেব্রুয়ারি বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘প্রতিদিন’, ‘এ মন আমার’ ও ‘ঘরে ফেরা’ শিরোনামের ৩টি নাটক প্রকাশিত হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে মেহজাবিন। বাকি ২০টি নাটকও প্রশংসিত হবে বলে আশা করছেন নির্মাতারা। এই তালিকায় আছে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘স্যার আই লাভ ইউ’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিস’, এল আর সোহেলের পরিচালনায় ‘দৃষ্টি’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিণী’, সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘শিফট’ অরুন গমেজের পরিচালনায় ‘সিগনেচার’, মুহিদুল মহিমের পরিচালনায় ‘ফটো ফ্রেম’ ও ‘হৃদয় ভাঙা ঢেউ’। সব নাটকে মেহজাবিনের নায়ক আফরান নিশো। এ ছাড়া ‘অপরূপা’ নামে একটি নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। এটিও বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..