× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল

মেধাবৃত্তি প্রদান ও কাব্যগ্রন্থ “মিথিলা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

সোনারতরী কর্তৃক অদম্য মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান এবং কাব্যগ্রন্থ ‘ মিথিলা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান- ২০১৯ সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষা সহায়তা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি প্রদান এবং কবি ভীষ্মদেব বাড়ৈ এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ মিথিলা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান- ২০১৯।

১৬ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় বরিশাল জেলার উজিরপুর থানাধীন পীরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কাব্যগ্রন্থ মিথিলা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জনাব মোঃ শহীদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ। প্রধান অতিথি সোনারতরীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন- আমাদের মানুষকে ভালোবেসে এ পশ্চাদপদ এলাকার শিক্ষা প্রসারে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে এবং বাল্য বিবাহ রোধ করতে হবে। তিনি সোনারতরীর একজন আজীবন সদস্য হবার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিতিগণ সোনারতরীর এমন বিরল ও মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যার যার অবস্থান থেকে সোনারতরীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি উর্মলা বাড়ৈ। তিনি সোনারতরীর তহবিলে এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, শ্রী বিবেকানন্দ বৈদ্য, অত্র এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। অন্যান্যের উপস্থিত ছিলেন শ্রী কবি লিটু, প্রভাষক শ্রী মানব প্রকাশ বৈদ্য, শ্রী ক্ষিতিশ চন্দ্র দাস, শ্রী স্বদেশ বিশ্বাস, শ্রী নারায়ন মজুমদার প্রমুখ।

সভায় সোনারতরীর রূপকার কবি ভীষ্মদেব বাড়ৈ এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মিথিলা’ এর মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা আক্তার। উক্ত অনুষ্ঠানে এলাকার বাইশ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, সাতটি স্কুলের ত্রিশ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা এবং অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা সহায়তা পর্বটি সংগঠনের দাতা সদস্য শ্রী হরলাল মণ্ডলের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত হরিমোহন মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে ছিল সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিমন বিশ্বাস তৃণা এবং নৃত্য পরিবেশন করেন সুকন্যা বিশ্বাস ও অর্কিড সমদ্দার।

পরিশেষে, সোনারতরী সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে এবং এ অনুষ্ঠানে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সোনারতরীর বিগত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন- সোনারতরী গত তিন বছর যাবত ১৪ জন গরীব অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক হারে মেধা বৃত্তি প্রদান করে আসছে।

সোনারতরী ইতিমধ্যে প্রতি বছর অদম্য মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা, অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ, গুণীজন সম্মাননা সহ বিবিধ সামাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে। বক্তব্যের শেষে তিনি সোনারতরীর তহবিলে আর্থিক সহায়তা করার জন্য দেশ ও দেশের বাইরের সকল মহানুভব ব্যক্তিগনের প্রতি বিনীত অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন সংগঠনের রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ।


এ ক্যটাগরির আরো খবর..