× Banner
সর্বশেষ
বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১ নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী

ডেস্ক

মেট্রোরেল থেকে ১০ দিনে আয় ৮৮ লাখ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
মেট্রো রেল পরিষেবা চালু

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে বাণিজ্যিকভাবে চালুর পর ১০ দিনে মেট্রোরেল থেকে ৮৮ লাখ টাকা আয় হয়েছে।

আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে আয় হয়েছে ৮৮ লাখ টাকা। এম এ এন সিদ্দিক আরও বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলে পল্লবী স্টেশনও যুক্ত হচ্ছে। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন থেকে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে।


এ ক্যটাগরির আরো খবর..