× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার আহ্বান সিপিডি’র

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার আহ্বান

শুধু মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির ওপর নজর না দিয়ে মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় এ আহ্বান জানায় সিপিডি।

সিপিডি বলছে—নতুন বাজেটে যেসব চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, তা মোকাবিলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর নজর না দিয়ে বর্তমান অর্থনীতি ও মূল্যস্ফীতির যে চাপ, তার পরিপ্রেক্ষিতে দরিদ্র ও নিম্নআয়ের জনগণকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, সেগুলোর ওপর জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা।

মধ্য ও নিম্ন-মধ্য আয়ের মানুষকে করের বোঝা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছে সিপিডি। আর, গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় রাখতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দেন সংস্থাটির বক্তারা।

এ ছাড়া পাচার করা অর্থ দেশে ফেরত আনতে বাজেট প্রস্তাবে যে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলেও জানায় সিপিডি।

সিপিডর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়ে, ‘আমাদের দেশে বিভিন্নভাবে কালো টাকা সাদা করার সুবিধা দেওয়া হয়েছে। এই যে সুবিধা যেটি দেওয়া হলো, আমরা মনে করি নৈতিক, অর্থনৈতিক  ও রাজনৈতিক—তিনটিতেই এটি অগ্রহণযোগ্য। এবং কোনোভাবেই এটি যৌক্তিক নয়। সাত পারসেন্ট, ১০ পারসেন্ট বা ১৫ পারসেন্ট (করে) এটিকে লিগ্যাল করে ফেলছেন। এসব সুযোগ আমাদের নীতি-নৈতিকতার সঙ্গে খাপ খায় না। অর্থনৈতিকভাবে আমরা বলব—আমাদের দেশে যে সুবিধা দেওয়া হয়েছে, বছরের পর বছর সেটি কিন্তু আমাদের বড় ধরনের রেভিনিউ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..