চীনের উইঘুর গণহত্যা দিবস উপলক্ষ্যে সংখ্যালঘু উইঘর মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ ও চিত্রপ্রদর্শনী কর্মসূচী অনুষ্ঠিত।
আজ ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং একই দিনে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে চীনের সংখ্যালঘু উইঘর মুসলিম গণহত্যা ও নির্যাতনের চিত্র প্রদর্শনী করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বক্তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর ও অন্য সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে চলছে জুলুম নির্যাতন। উইগুরদের জোর করে বন্ধ্যা করে দেওয়াসহ তাদের জনসংখ্যা কমাতে নানা পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। চীনা কর্তৃপক্ষ এসব সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনাচরণ নির্মূল করার উদ্দেশ্যে তাদের বন্দি শিবিরে আটকে রাখছে। আর এমন নির্যাতন-নিপীড়নের মূল্য উদ্দেশ্য জাতিগত গণহত্যা।
জেনজের গবেষণার উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, ২০১৯ সালে জিনজিয়াং কর্তৃপক্ষ পরিকল্পনা করে, প্রদেশটির দক্ষিণাঞ্চলে সন্তানধারণে সক্ষম অন্তত ৮০ শতাংশ নারীকে জোরপূর্বক গর্ভনিরোধক সার্জারি করে দেওয়া হবে, তাদের জরায়ুতে আইইউডি স্থাপন করা হবে বা তাদের বন্ধ্যা করে দেওয়া হবে। ২০১৮ সালে চীনে যতো নারীর শরীরে আইইউডি স্থাপন করা হয়েছে, তার ৮০ শতাংশই জিনজিয়াংয়ে হয়েছে। অথচ এ প্রদেশটির জনসংখ্যা চীনের মোট জনসংখ্যার মাত্র ১ দশমিক ৮ শতাংশ।




