× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ডেস্ক

মুশফিকের পর লিটনের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে এগিয়ে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
মুশফিকের পর লিটনের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে এগিয়ে বাংলাদেশ

লিটন দাস দারুণ সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিকের সেঞ্চুরির পর বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে দিন শেষে আইরিশদের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে মাত্র ৯৮। তারা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে।

দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ৪৭৬ রানে শেষ করে। ব্যাটিংবান্ধব উইকেটে টাইগাররা ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে। মুশফিকুর রহিম শততম টেস্টে পেয়েছেন শতকের দেখা। লিটন দাসও হাঁকিয়েছেন সেঞ্চুরি। মুমিনুল হক পেয়েছেন ফিফটির দেখা।

তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং, বিশেষ করে স্পিন বিভাগের সঠিক লাইন-লেন্থ আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেয়।

দলকে ভালো শুরু এনে দিতে পারেননি আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ৬০ বল লড়ে তিনটি চারে ২১ রান করেই তিনি ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্তর হাতে, উইকেট তুলে নেন হাসান মুরাদ। অন্যদিকে আক্রমণাত্মক শুরু করা পল স্টার্লিং কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৭ রান করে তাকে এলবিডব্লিউ করেন খালেদ আহমেদ।

ব্যাট করতে নেমে সাবধানী ইনিংস খেলার চেষ্টা করেন কেড কারমাইকেল। ৫১ বল মোকাবিলা করেও মাত্র ১৭ রান করতে সক্ষম হন, তাকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। হ্যারি টেক্টরও শুরুটা ভালো করেও ১৪ রানের বেশি করতে পারেননি। তাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম।

সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল কার্টিস ক্যাম্ফারের। মাত্র ৪ বল খেলেই কোনও রান না করে পরিচিত স্পিনার হাসান মুরাদের শিকার হন তিনি। এর ফলে মাত্র ৫৮ রানের মধ্যেই ধসে পড়ে আয়ারল্যান্ডের টপ অর্ডার।

টপ অর্ডারের ব্যর্থতার পর দলকে অন্তত দিনের শেষ পর্যন্ত টেনে নিয়েছেন লোরকান টাকার ও স্টিফেন ডোহার্নি। অভিজ্ঞ টাকার ৩৩ বলে ১১ রানে অপরাজিত আছেন। ডোহার্নি ২১ বলে ২ রান করে সঙ্গ দিচ্ছেন তাকে। কোনো ঝুঁকি না নিয়ে সাবধানী ব্যাটিং করেই তারা দিনটি শেষ করেন।

বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত। খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ সবাই উইকেট শিকার করেছেন। বিশেষ করে স্পিনাররা আইরিশ ব্যাটারদের বেশ ভোগাচ্ছিলেন। বোলিংয়ে বৈচিত্র্য আর ধারাবাহিকতার কারণে আয়ারল্যান্ড ব্যাটাররা স্বচ্ছন্দে বড় শট খেলতে পারেননি।

তৃতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের প্রধান লক্ষ্য হবে ফলো-অন এড়ানো। এর জন্য এখনো তাদের সামনে প্রয়োজন বিশাল সংগ্রহ। হাতে বাকি মাত্র ৫ উইকেট। অন্যদিকে, বাংলাদেশ চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে আরও বড় লিড নিয়ে চালকের আসনেই থাকতে।


এ ক্যটাগরির আরো খবর..