× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মুন্সীগঞ্জে প্রতিমা ভাঙচুর

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

মুন্সীগঞ্জ প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের  খলাপাড়া গ্রামে উত্তম সরকারের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত অস্থায়ী পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ চারজনকে মারধর করে আহত করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে স্থানীয় কিছু যুবক সরকার বাড়িতে প্রবেশ করে এবং সরস্বতী পূজা পরিচালনা কমিটির কাছে বিয়ার খেতে চায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে বখাটে যুবকরা তাদের মারধর এবং প্রতিমা ভাঙচুর করে।

রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে এক এসএসসি পরীক্ষার্থীসহ চারজন আহত হয়। বর্তমানে তারা সুস্থ আছে এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন কালে কিছু যুবক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তিনজনকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..