× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

মুদ্রানীতি ঘোষণাতেই সূচক বেড়েছে পুঁজিবাজারে

admin
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  মুদ্রানীতি ঘোষণার দিনে সূচক বাড়ছে দেশের দুই পুঁজিবাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে লেনদেন করছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৬৫ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৯টির। আর অপরিবর্তিত আছে ৪৮টির।

দুপুর সোয়া ১২টার পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১৫৫ কোটি টাকা।

এ বাজারে গতকাল রোববার দিনশেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই বড় ধরনের পতন দেখা যায়। লেনদেনের শুরুতে দুই স্টক এক্সচেঞ্জে নেতিবাচক ধারা ছিল। এরপর তা টানা পতনের দিকে যায়।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছিল ৩৫৯ কোটি টাকা ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৬৩ লাখ টাকা কম। এদিন মোট লেনদেনের ১৭ শতাংশ হয়েছে প্রকৌশল খাতে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সোয়া ১২টা পর্যন্ত সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্টের মতো। বাজারের অন্য সূচকও এসময় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করতে দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা আড়াইটায় চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) সময়ের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সাল হবে জাতীয় নির্বাচনের বছর। নতুন মুদ্রানীতিতে তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি অগ্রাধিকার দেয়া হবে। একইসঙ্গে নতুন মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লাগাম টানতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

এ কারণে বেসরকারি খাতে ঋণ যোগানে সংকোচনমূলক মুদ্রানীতির ঘোষণা আসতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..