× Banner
সর্বশেষ
‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

পিআইডিঃ ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্মারকগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত সভায় জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের এ কথা জানান। কমিটি’র সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ড. রফিকুল ইসলাম বলেন, আমরা বিশিষ্ট লেখকগণকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ করেছি এবং ইতোমধ্যে বেশ কিছু লেখা আমাদের হাতে এসে পৌঁছেছে। কয়েক মাসের মধ্যেই স্মারকগ্রন্থটি প্রকাশের ব্যাপারে সভায় উপস্থিত সদস্যবৃন্দ আশা প্রকাশ করেন।  অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক গ্রন্থটি সম্পাদনা বিষয়ে সম্মতি প্রদান করেছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক শামসুজ্জামান খান।


এ ক্যটাগরির আরো খবর..