× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

মুজিবনগর সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মুজিবনগর সরকারী শিশু পরিবার চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রোস্তম আলী ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। মুজিবনগর সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোমিন চৌধুরী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরণী শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।


এ ক্যটাগরির আরো খবর..