× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

মুজিবনগরে ছাত্র আত্মহত্যার জের ধরে প্রধান শিক্ষকের উপর হামলায় আহত ৩

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৫- ১৭)ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র প্রিন্স মন্ডল গলায় রসি দিয়ে আত্মহত্যা করেছে। প্রধান শিক্ষকের বকা খেয়ে আত্মহত্যার অভিযোগে শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রধান শিক্ষকসহ তিন জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রিন্স মন্ডল বল্লভপুর গ্রামের কৃষক সুখেন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিন্স মন্ডল ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রেমপত্র দেয় । বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক নিজ কক্ষে ডেকে নিয়ে প্রিন্স মন্ডলকে বকাবকি করেন। প্রিন্স মন্ডল বিদ্যালয় থেকে বাড়ি ফিরে নিজ ঘরের গলায় রসি পেচিয়ে আত্মহত্যা করে।

 খবর পেয়ে শিক্ষকরা তার বাড়িতে সমবেদনা জ্ঞাপন করতে যান। এসময় গ্রামের উত্তেজিত কিছু যুবক শিক্ষকদের উপর চড়াও হয় এবং মারপিট করে। এতে আহত হন প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ^াস রিঠু, সহকারী প্রধান শিক্ষক পল মজুমদার ও বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি ও বল্লভপুর ইম্মুনুয়ের মিশন চার্চের প্রধান পুরোহিত রেভা. সিমসন মজুমদার। তাদেরকে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুজিবনগর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে ছাত্রের পরিবার থেকে আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..