× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

মুজিবনগরে অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বাল্য বিয়েমুক্ত মেহেরপুর জেলা ঘোষনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে কনকর হাউজিং এন্ড ডেভলোপারস্ লিমিটেড ঢাকার উদ্যোগে উপজেলার শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে ওই শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আদম আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনকর হাউজিং এন্ড ডেভলোপারস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রমজান আলী মন্ডল, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমুখ। আলোচনা সভা শেষে ১০৫ জন অসহায় বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..