× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মুজিবনগরের বাগোয়ান গ্রামের নিহত ও আহতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের কাছে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত যুবলীগ নেতা-কর্মীর পরিবারের মধ্যে চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে উপস্থিত হয়ে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রতিটি পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।

প্রতিটি অসহায় পরিবারকে ৫০ কেজি করে চাল, ৫ কেজি মসুরের ডাল ও ভোজ্য তেল ৫ কেজি এবং নগদ ২ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সদস্য ইয়ানুর, সবুজ, ডালিম, মোহন, যুবলীগ নেতা মতি, সুইট,র, আহার, সারাফুদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, পিকনিক শেষে পাবনা এলাকার কৌশিক পরিবহন নামের একটি পিকনিকের বাস ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর-মুজিনগর সড়কে সদর উপজেলার চকশ্যামনগর ঈদগাহের নিকট মুজিবনগর উপজেলার বাগোয়ান গামী শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুফান (৪২) এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাজমুল (৩৭), টুকু (৩৫) ও আনিচ (৪৪) ।

আহতদের হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার চিকিৎসাধীন ৮ জনের মধ্যে গুরুতর আহত ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরের কাছে সোহবার (২৮) ও রাজশাহীর পুটিয়া উপজেলায় কাছে মিঠুন শেখ (২৫) নামের আরো ২জন মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..