× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে জীবন উৎসর্গ করতে চাই -গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)পুতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধারা জাতীর সূর্য সন্তান, তাঁদের কাছে জাতি চিরঋণী, আমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে জীবন উৎসর্গ করতে চাই।

শনিবার নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)।

নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীকের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও আমার এমপি হবিগঞ্জ-১ সংসদীয় আসনের অ্যাম্বাসেডর রতœদীপ দাস রাজুর পরিচালনায় কোরআন তেলাওয়াত পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন আহমেদ, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল দাশ মল্লিক।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী, সাবেক ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমদ, মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রূপায়ন দাশ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির, বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়, গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নিবারন দাশ, বীর মুক্তিযোদ্ধা রুক্ষিনী মোহন দাশ, বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, বীর মুক্তিযোদ্ধা আফসর মিয়া, বীর মুক্তিযোদ্ধা দীগেন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা হায়দর আলী, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাদল পাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..