× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা বেদনাদায়ক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ স্বাধীনতার ৪৫ বছরে এসে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে দেশের গান, আবৃত্তি আর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আর স্বাধীন বাংলার চিরায়ত রূপ ফুটিয়ে তুললেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ এই স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে আরো কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..