মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) :  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ আবারও নিজের ঠিকানায় সমহিমায় ফিরে এসেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে।

যত দিন বাংলাদেশের নেতৃত্বে আছেন শেখ হাসিনা তত দিন বাংলাদেশ পথ হারাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট করেছেন, সেখানে টেলিভিশন শিল্পীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের অভিনয় শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে অস্কারসহ বিশ্ব অঙ্গনে তাদের অবস্থান তৈরি করবে।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র বিনির্মাণে অভিনয় শিল্পীদের অনেক বড় ভূমিকা রয়েছে। সবাই যার যার কাজ সঠিকভাবে সম্পন্ন করলে আমাদের আর পিছনে ফিরে যেতে হবে না।

শহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।