মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে -পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে -পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে। বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ ১লা ফেব্রুয়ারি সোমবার অং সান সু চি গ্রেফতারের পর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা জানান।

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের পর্যবেক্ষণ করছি।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে সু চি এবং উইন মিনতসহ এনএলডির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।