× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

মিললো নিখোঁজ শিশুটির সন্ধান 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ নিখোঁজের ৪ দিন পর মিললো শিশুটির সন্ধান। কামারখালী ইউনিয়নে গড়াই নদীর ফুলবাড়ী ঘাটে পাওয়া গেলো শিশুটির লাশ।

গত শনিবার দুপুরে(০৪-০৯-২০২১)ইং তারিখ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের মোঃ আঃ সবুর মোল্যার নিখোঁজ হয়ে যাওয়া শিশু মোঃ আঃ রহমান (৭)এর সন্ধান পাওয়া গেল ৪(চার) দিন পর মঙ্গলবার(০৭-০৯-২০২১)ইং বিকালে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই নদীর ফুলবাড়ী ঘাটে।

জানা যায় ফুলবাড়ী রজবের ছেলে রাজু গড়াই নদীতে গোসল করার সময় ভেসে যাওয়া লাশ লোকজন ডেকে উদ্ধার করে। পরে বিগত দিনে মাইকে প্রচার অবগত হয়ে ভেল্লাকান্দি গ্রামে খবর দিলে সংবাদ পেয়ে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের অবগত করে তার নির্দেশে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান (তপন) ও ইউ.পি. সদস্য মোঃ বিপ্লব হোসেন মোল্যা শিশুটির অভিভাবকদের সঙ্গে নিয়ে লাশ বাড়ী নিয়ে যান। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস এর ইনচার্জ মোঃ আবুল হাসেম লাশ উদ্ধার সম্পর্কে অবগত হন এবং খোঁজ খবর নেন।

লাশ উদ্ধারের সময় জনতার ঢল পড়ে যায় এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের মাধ্যমে জানা যায় হারানো শিশু আঃ রহমান (৭) এর নামে মধুখালী থানায় একটি জিডি করা আছে।


এ ক্যটাগরির আরো খবর..