× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মির্জা ফখরুল-ব্যারিস্টার রফিকুল-দুদু-আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মির্জা ফখরুল ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ইকবাল হোসেন, আরিফুল হক আরিফ, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুল আওয়াল মিন্টু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

পল্টন থানা পুলিশের এসআই মো. মমিনুল ইসলাম রোববার (২০ মার্চ) বিকেলে ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। সোমবার (২১ মার্চ) এ তথ্য জানা গেছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আগামী ৪ এপ্রিল (মামলাটির ধার্য তারিখ) এ চার্জশিট আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন।

পলাতক থাকায় ২১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দায় থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের অব্যাহতি চাওয়া হয়েছে।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর গুলিস্তানের রাজউক ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যবর্তী স্থানে বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১১-৫৩৭৩) বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসটির চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..