× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউ’র অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।

অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউ’র একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সময়ে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।

বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউ’র উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..