× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

মিরপুরে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: একটি ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণে স্বপন ও আরিফ হোসেন নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন রাজধানীর মিরপুরে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুর সেকশন-৭ এর ৩ নম্বর রোডের ৪/৬ নং বাসায় তারা দগ্ধ হন।

স্বপনের বাবার নাম আবুল বাশার এবং আরিফ হোসেনের বাবার নাম আবুল খায়ের। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জানা গেছে, রাতে একটিভ ডাইং নামে ওই কারখানাটিতে হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়। এতে ওই দুই শ্রমিক দগ্ধ হন। চাচাতো ভাই শামীম তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। এদের মধ্যে আবুল বাশারের শরীরের ৯৫ শতাংশ এবং আবুল খায়েরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক।


এ ক্যটাগরির আরো খবর..